হরমুজ প্রণালি
ইরানে আজই হামলা হতে পারে, জানালেন ট্রাম্প
ইরানে আবারও সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (আজ) ইরানে হামলা শুরু হতে পারে। তবে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে রাজি হলে বড় ধরনের সমঝোতার পথও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইরানের দুই প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধ থাকার নোটিশের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে প্রস্তুত ইরান, কূটনীতির পথও খোলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চায় তেহরান। তিনি বলেছেন, নতুন কোনো আগ্রাসনের মুখে ইরান পিছু হটবে না। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়েছে।
নভেম্বরের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত আগামী নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, নির্বাচনের পর ইরান আর দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে।